
সুতপা বিশ্বাস, জন্ম পাহাড় সমুদ্রের চট্টগ্রামে আর তারপর সরকারী কর্মকর্তা বাবার চাকুরী সূত্রে কৈশোর কাটে রাজশাহীতে। স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন ব্যাবসা প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। চাকুরী করছেন উন্নয়ন সংস্থায় আর মন ও মননে সংগীত আর কণ্ঠশীলন। এ যাবত নানা উন্নয়ন সংস্থার তৈরি ডকুমেন্টারিতে কণ্ঠ দিয়েছেন আর কাজটা ভালবাসেন, ভালবাসেন নিজে বই পড়তে বা সন্তান কে পড়ে শোনাতে। স্বপ্ন দেখেন তার কণ্ঠ হয়তো মানুষ ভালবেসে গ্রহণ করবে সুরে বা গল্পের মাধ্যমে।
প্রফেসর ডা. মোঃ তাজুল ইসলাম (কাজল)