
ওয়ালিউল্লাহ ভূঁইয়া লাইট অব হোপ লিমিটেডের চেয়ারম্যান, যা গুফি বুকস নামেও পরিচিত। তিনি ১৫ বছর ধরে শিক্ষা খাতে কাজ করছেন। তিনি তার ক্যারিয়ার শুরু করেন ব্র্যাক-এ। মাস্টার্স সম্পন্ন করেছেন জার্মানিতে। একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক এবং বাংলাদেশের একমাত্র লেখক, যার বই ৯০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। তার বইগুলো বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। তিনি সিসিমপুরের জন্যও বেশ কয়েকটি শিশু বই লিখেছেন। বাংলাদেশের এবং বৈশ্বিকভাবে শিশুদের শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার পেয়েছেন।
কাব্যিক পডকাস্ট