
সাংস্কৃতিক আবহাওয়ায় বেড়ে ওঠায় বই পড়া,অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা এইসব বিষয়ে হাতেখড়ি হয়েছিল পরিবার থেকেই। বড় হতে হতে তাই সুপ্ত প্রতিভা গুলো ডালপালা মেলে বেড়ে উঠতে পেরেছে পরিবারের অনুপ্রেরণাতেই। বেতারের শিশু শিল্পি হিসেবে কাজ করতে গিয়েই আগ্রহ বেড়েছিল। তাই পড়াশোনার বিষয়বস্তু ভিন্ন হলেও শুধুমাত্র ভালোলাগার জায়গা থেকেই পেশায় বেছে নিয়েছেন এই কন্ঠকেই। দীর্ঘ সাত বছর কথা বন্ধু হিসেবে কাজ করেছেন দেশের প্রথম সারির এফএম চ্যানেলে। এছাড়াও সংবাদ পাঠিকা,অনুষ্ঠান উপস্থাপনা এবং একজন ফ্রিল্যান্সার কন্ঠশিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন নিয়মিত। বই পড়ার মতো ভালোবাসার একটা জায়গায় নিজ কন্ঠের ব্যাবহার, তাই দ্বায়িত্ব বেড়ে যায় অনেকগুণ। চেস্টা তাই ভালো কিছু উপহার দেবার।
স্যার আর্থার কোনান ডয়েল