
দেবজ্যোতি রায় বিশাল, জন্ম থেকে শুরু করে শৈশব,কৈশোর সকলই অতিবাহিত করি বাংলাদেশের শিল্প সংস্কৃতিমন্ডিত ও সবুজে সমৃদ্ধ অন্যতম এক জেলা মানিকগঞ্জে।লেখাপড়ার তাগিদে এখন ঢাকায় বসবাস।বাংলা সাহিত্য নিয়ে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমার শৈশব ও কৈশোর আর পাঁচটা ছেলের মত সাদামাটা কাটলেও শিল্প সংস্কৃতির প্রতি কোথাও একটা দুর্বলতা অনুভব করতাম। পরবর্তীতে এসে সেই দুর্বলতা এক ব্যাপক ক্ষুধায় পরিণত হয় আত্মিক ক্ষুধা যাকে বলে। সেই ক্ষুধার তাড়নায় শুরু হয় সাহিত্য ও শুদ্ধতার চর্চা।শুরু করি কবিতা আবৃত্তি,কবিতা লেখা, থিয়েটার,কন্ঠাভিনয় ইত্যাদি।একজন উৎকৃষ্ট অভিনেতা ও বাচিক শিল্পী হিসেবে নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ার তুমুল প্রচেষ্টা ও দৃঢ় প্রত্যয় নিয়ে এগুতে থাকি গুটি গুটি পায়। যে ক্ষুধার তাড়নায় আমার এই পথ চলা,সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করি যেন আমার এই ক্ষুধা কখনো না মিটে, ক্ষুধা মিটে গেলে খাবার গ্রহণ দুঃসাধ্য।
ইমদাদুল হক মিলন