
দীপ্ত কর্মকার জন্ম, বেড়ে ওঠা টাঙ্গাইলের কালিহাতীর ঝিনাই নদীর পাড়-ঘেঁষা অঞ্চলে। সেই নদীই তার প্রকৃতির সঙ্গে প্রেমে পড়ার প্রথম কারণ, প্রথম পিছুটান। পড়াশোনার সূত্রে ঢাকায় আসা, জড়িয়ে পড়া থিয়েটার ও সাংস্কৃতিক জগতের সঙ্গে। সেই নতুন জগৎ, সদ্যচেনা কমিউনিজম আর চে গ্যেভারার আদর্শ তখনই তার মনোজগতে ঢুকিয়ে দিয়েছিল একটি 'বিপ্লবী' ভাইরাস! ধরাবাঁধা চাকুরির ধার ধারেন নি কোনদিন, সবসময় ভেবেছেন- নিজেই হবেন নিজের ভাগ্যের নিয়ন্ত্রক! তাই নেশার জায়গা 'ভয়েজ অ্যাক্টিং'-কেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। 'গল্পে মহাকাল' নামে ইউটিউবে একটি গল্পবলার চ্যানেল খুলেছেন সম্প্রতি। স্বপ্ন দেখেন- একদিন ঠিক মধ্যদুপুরে ঘটিয়ে দেবেন কাঙ্ক্ষিত বিপ্লব!
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়