
বেড়ে ওঠা তুরাগ নদীর পাড় ঘেষে গড়ে ওঠা ঢাকার শহরতলি শান্তির নীড় উত্তরাতে। শিক্ষাজীবনে এক অন্যরকম বিশেষত্ব আছে। আর তা হলো; বাংলাদেশের বলা যায় প্রতিটি শিক্ষা মাধ্যমেই পড়ার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। বাল্যজীবন শুরু মাদ্রাসা দিয়ে, তারপর রাজউক কলেজ, এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখার পাঠ চুকানো। এই ৩ মাধ্যমের সহপাঠিদের সাথে একই সাথে পড়ার অভিজ্ঞতা জীবনকে নতুন করে ভাবতে শিখিয়েছে। গ্র্যাজুয়েশনের পর স্রোতের সাথে তাল মিলিয়ে সরকারি চাকরির প্রস্তুতিসহ আরো যে সকল উপায়ে নিজেকে অত্যাচার করা যায় তার সবটাই টুকটাক করা শেষে উপলব্ধি হলো, যার প্রেম বৃষ্টির সাথে, সমুদ্রের সাথে, পাহাড়ের সাথে, নদীর সাথে, শব্দের সাথে, এবং মানুষের যাপিত জীবনের গল্পের সাথে, তাকে গতানুগতিক ধারায় আবদ্ধ রাখা মানে শ্বাসরোধ করে মেরে ফেলা। দুরন্ত পথিকের জন্য তো এই চরনখানা লিখে গিয়েছেন কবি। “থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,- কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে” গল্প বলা এবং গল্প শোনা আমার সবচেয়ে পছন্দের কাজ। মানুষের মাঝে কত গল্প যে লুকিয়ে আছে আর আছে কত না বলা আক্ষেপ। বিপ্লব তো বড্ড কঠিন কাজ, আমার শুধু সংকল্প সরল ভাষায় সেই গল্পগুলো উপস্থাপনের দ্বারা মানুষের চিন্তায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। সেই লক্ষ্যপানেই তো অবিরাম এই ছুটে চলা; আর বেসুরো গলায় গলা ছেড়ে গাওয়া
হাসান রাউফুন
ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ
কাব্যিক অরিজিনাল
ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রাহিমাহুল্লাহ)
আবু সালেহ মোঃ মুসা
ড. মুহাম্মাদ বিন আবদুর রহমান আল আরিফী
মুহম্মদ আবদুল খালেক