
রাশিদ হাসান আলিফ জন্ম এবং বেড়ে ওঠা ব্যস্ত শহর ঢাকার ব্যস্ততম পরিবেশে। যান্ত্রিক এই শহরে বেঁচে থাকবার সংগ্রামে লড়বার জন্য বেছে নিয়েছেন এমন এক পেশা যা সত্য উন্মোচনে এগিয়ে অর্থাৎ সাংবাদিকতা। আরজে(RJ) হবার এক অনন্য ইচ্ছে থাকবার সত্ত্বেও, প্রথম প্রচেষ্টায় তা হয়নি পূরণ। দ্বিতীয়বার সুযোগ হলেও সহায়ক ছিল না পরিস্থিতি। অবশেষে কন্ঠ অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়ে ইচ্ছে পূরণে একধাপ এগিয়ে গেছেন তিনি। এনিমেশন, অডিওবুক, চরিত্র ডাবিং, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নিজ কন্ঠের অবদান রেখে যথাযথ সম্মান অর্জন করবার ক্ষেত্রে হয়েছেন স্বার্থক। পরিস্থিতি যেমনই হোক, পিছ পা হননি। কন্ঠের জগৎ যেন তার আরেক পরিবার। কন্ঠ অভিনেতা হবার পাশাপাশি ছোট হতে গল্প লিখন, কবিতা লিখন, অভিনয়, পরিচালনা, সিনেমেটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন ক্ষেত্রে উন্মোচন ঘটিয়েছেন নিজ উপস্থিতির।
মানিক বন্দ্যোপাধ্যায়