
আমি নাজনীন নিপা। গনিতে অধ্যয়ন শেষে পেশাগত জীবনের পাশাপাশি অনেকটা জায়গা জুড়ে রয়েছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির শুদ্ধ প্রয়োগ নিয়ে কাজ করা। পুরোপুরি রক্ষণশীল সামাজিক ব্যারিকেডের ভেতরে থাকলেও বড় হয়েছি বাবার মুখে কাজী নজরুল ইসলামের লেখা "মানুষ " কবিতা শুনতে শুনতে। শব্দ আর সাহিত্যের মিশ্রণ আমাকে বরাবর ই আন্দোলিত করেছে। শব্দের নন্দনতত্ত্ব, কবিতার প্রতি আগ্রহ - তার সাথে চর্চা, মানুষের ভালোবাসা এবং সাংগঠনিক মানুষগুলোর দীর্ঘসময়ের ছত্রছায়া আমাকে গড়ে উঠতে সাহায্য করেছে একজন আবৃত্তি শিল্পী হিসেবে। কাব্যিক এর অনবদ্য এই প্লাটফর্ম, শিল্পী হিসেবে আত্মপ্রকাশের আনন্দের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এই পথ চলা সফল হোক কাব্যিকের সাথে।