জিহাদ আল মেহেদীর জন্ম ও বেড়ে ওঠা বাগেরহাটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জড়িয়ে পড়েন বিতর্ক চর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে। ২২ তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের দলনেতা ও শ্রেষ্ঠ বক্তা ছিলেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশের বিতর্ক জগতের অগ্রগামী সংগঠন বাংলাদেশ ডিবেট ফেডারেশান (বিডিএফ)’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়ের পাশাপাশি তিনি ভয়েসওভার আর্টিস্ট হিসেবেও নিয়মিত কাজ করছেন। ইউনিসেফ, ব্র্যাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আইএলও ইত্যাদিসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের অডিও-ভিজ্যুয়ালে তিনি কন্ঠ দিয়েছেন। শখের বশে শুরু করলেও তিনি তাঁর কন্ঠকে এখন ছড়িয়ে দিতে চান আরও বৃহৎ পরিসরে। “পাঁচফোড়ন”র নিয়মিত ভয়েসওভার আর্টিস্ট জিহাদ আল মেহেদী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি)’র জ্যেষ্ঠ যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
কাব্যিক বুক সামারি
শামসুদ্দীন নওয়াব
হুমায়ূন কবীর ঢালী
ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস