
ইফতেশাম চৌধুরী বাবার সরকারী চাকুরীর বদৌলতে ইফতেশাম চৌধুরীর কিশোর কেটেছে নানা জেলায়। কিন্তু সংস্কৃতির আঁতুড়ঘর কুষ্টিয়াতে জন্ম নেয়া এই ছেলের ভিতরে, সংস্কৃতির প্রতি আলাদা এক ভালোবাসার জায়গা ঠিকই তৈরি হয়ে যায় অল্প বয়সেই। গল্পের বই পড়তে পড়তে, গল্পের চরিত্রগুলোর সাথে মিশে যাওয়ার স্বভাব তৈরি হয় তার। সেই চরিত্রতে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা থেকেই কন্ঠশিল্পী হওয়ার আগ্রহ জন্মায় তার মনে। সেই আগ্রহ থেকেই প্রায় অর্ধযুগের এক ক্যারিয়ার দাঁড় করিয়ে ফেলেন তিনি। কাজ করেছেন বড় বড় ইউটিউব চ্যানেল থেকে শুরু করে নামী সব প্রতিষ্ঠানের সাথে। তবে সংস্কৃতির শাখা-প্রশাখার প্রতি আগ্রহের শেষ এখনও আসেনি ইফতেশাম চৌধুরীর জীবনে। টুকটাক গান গাওয়া, অভিনয়ে সময় দেয়ার পাশাপাশি এখন তার স্বপ্নের পাতায় যোগ হয়েছে, একদিন অনেক বড় পরিচালক হবেন। সেই লক্ষ্যেই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করছেন ফিল্ম এন্ড মিডিয়াতে।
মোহাম্মদ লুৎফর রহমান সরকার
মুফতি মুস্তফা আল মাহমুদ

মাওলানা মুহাম্মদ ইকবাল কীলানী
মাওলানা মুহাম্মদ ইকবাল কীলানী
মুহাম্মাদ মিজানুর রহমান
মানিক বন্দ্যোপাধ্যায়