
আমি অনন্যা অন্তি, জন্মগত সূত্রে স্থায়ীভাবে ঢাকাতেই বসবাস। অনার্স মাস্টার্স করেছি গণিতে। ছোটো বেলা থেকে বই পড়তে, ছবি আঁকতে, বাগান করার শখ রয়েছে। একটু বড় হয়ে ভালোবাসি কবিতাকে। এখন কবিতার সাথেই আমার সখ্যতা। আমি বিখ্যাত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার সংগঠন বৈকুন্ঠ এর একজন আবৃত্তিশিল্পী। সময় টিভিতে প্রচারিত,বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠের একজন শিল্পী এবং বাংলাদেশ বেতারের এনলিস্টেড এনাউন্সার হিসেবে আছি। এভাবে এগিয়ে যাচ্ছে আমার পথচলা। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে আনন্দবোধ করি, আমার বিশ্বাস এটি আমাকে নতুন জীবনবোধের সঙ্গে পরিচয় করায়। তাই, কাব্যিক এর একজন ভয়েস আর্টিস্ট হিসেবে আমার আনন্দের পথ চলা শুরু!
মানিক বন্দ্যোপাধ্যায়