
মোঃ আরাফাত ইসলাম নিলয় কিন্তু নিলয় নীল নামে অধিক পরিচিত সে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেশপুর নামক গ্রামে ১৯৯৫ সালে জন্ম তার। ছোট বেলা হতেই শিল্প সাহিত্যের প্রতি ছিলো তীব্র আকর্ষণ বিশেষ করে লেখালেখি ও আবৃত্তিকে লালন করছেন এখন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগে অনার্স এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যুক্ত ছিলেন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যা তার শিল্প মননকে করেছে আরো উন্নত, শাণিত ও রুচিশীল। ইতিমধ্যে লিখেছেন অসংখ্য গল্প, কবিতা ও গান যা ফেসবুকের জনপ্রিয় সব সাহিত্য গ্রুপে ভিষণ প্রশংসা কুড়িয়েছে। কিছুদিন কাজ করেছেন বিজ্ঞাপনের কপিরাইটার হিসাবে তার লেখায় প্রকাশিত হয়েছে বড় বড় ব্রান্ডের বিজ্ঞাপন। নিলয় নীল লেখালেখির পাশাপাশি চালিয়ে যাচ্ছে কন্ঠশ্রম তার কন্ঠে হয়েছে প্রায় এক হাজারেরও বেশি ভিডিও ও বিজ্ঞাপন। ফেসবুকে তাকে পাওয়া যাবে "নিলয় নীল" নামে।
কাজী আনোয়ার হোসেন